২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কোভিড-১৯ রোগীদের জন্য

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউট কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য নির্ধারণ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 09:50 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রলাণয়ে চিঠি পেয়ে কোভিড-১৯ রোগীর চিকিৎসা দেওয়ার উপযোগী করছে  ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে একটা চিঠি দিয়েছে, এতে বলা হয়েছে আমাদের এখানে কোভিড-১৯ রোগীর চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য। সরকারের সেই সিদ্ধান্ত অনুসারে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি।”

তিনি বলেন, “আমাদের হাসপাতালের আট ও নয় তলায় দুটি ওয়ার্ডকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করছি। আশা করছি, দুই/এক দিন পর আমরা রোগী ভর্তি করতে পারব।”

ইনস্টিটিউটে ২৩০-২৪০ জন রোগী ভর্তি আছেন জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, “তারপরও ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে দগ্ধ রোগীর চিকিৎসা যাতে দেওয়া যায়, সেই বিষয়টি মাথায় রেখে আলাদাভাবে করোনাভাইরাসের রোগীর চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”

ইনস্টিটিউটের দুটি ইউনিটে অন্তত ৫০ জন কোভিড-১৯ রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।