২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪ জেলার ৭ ‘রেড জোনে’ ছুটি ঘোষণা

দেশের আরও চার জেলার সাতটি এলাকাকে করোনাভাইরাস সংক্রমণপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 08:45 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের সাতটি ‘রেড জোনে’ ২৪ জুন থেকে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।

এনিয়ে তিন দফায় ১৯ জেলার ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হল।

আদেশে বলা হয়েছে, “লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।”

জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।

দেশজুড়ে দুই মাসের লকডাউনের পর করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এখন সংক্রমণপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নানা বিধিনিষেধ আরোপের কৌশল নিয়েছে সরকার।

আগের খবর

১০ জেলার ২৭ ‘রেড জোনে’ ছুটি ঘোষণা  

৫ জেলায় আরও ১১ ‘রেড জোনে’ বিধিনিষেধের ছুটি

রাজাবাজার অবরুদ্ধ থাকবে ২১ দিন