২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানসম্ভবাদের জন্য মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি সেনাবাহিনীর

মুজিববর্ষ উপলক্ষে সন্তানসম্ভবা নারীদের জন্য মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 04:41 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

করোনাভাইরাস মহামারীর মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে বলে শনিবার জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

আগামী ৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আইএসপিআর জানিয়েছে, এই কর্মসূচিতে এপর্যন্ত ছয় হাজার ৬৫৬ জন গর্ভবতী মা সেবা গ্রহণ করেছেন। তাদের মধ্যে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে ৩৫ জনের।

এদিকে আইএসপিআরের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের অন্যান্য লোকজনসহ এ পর্যন্ত চার হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন মারা গেছেন।