২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআই, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এনজিও ব্যুরোতে নতুন ডিজি

জনপ্রশাসনে রদবদলে নতুন মহাপরিচালক পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এনজিও বিষয়ক ব্যুরো।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 04:49 PM

Updated : 18 Aug 2022, 03:14 PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ার বিএসটিআইর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিনকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনজনকেই গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আর অবসরে যাওয়ার সুবিধার্থে বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনকে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আলাদা আদেশে সরকারি কর্মচারি হাসপাতালের পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমানকে লাইসেন্সিং কর্তৃপক্ষ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান আলীকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকির হোসেনকে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।