স্পেনের রাষ্ট্রদূত হাসানের চুক্তির মেয়াদ বাড়ল
স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।
আগামী ২৪ অগাস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাবেক মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে ২০১৫ সালের ১৭ অগাস্ট স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ২০১৭ সালের ১৮ ডিসেম্বর এক দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক করে পুনরায় চুক্তিপত্র করতে হবে আদেশে বলা হয়েছে।
