‘দীপনপুরের’ পর বন্ধ হচ্ছে ‘কবিতা ক্যাফে’
নভেল করোনাভাইরাসের অভিঘাতে এবার বন্ধ হতে যাচ্ছে রাজধানীর বইঘর ‘কবিতা ক্যাফে’।
এরই মধ্যে ভবনের মালিককে বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কবিতা ক্যাফের পরিচালক নাহিদা আশরাফি।
তিনি বলেন, “বিগত ৩-৪ মাস ধরে কবিতা ক্যাফে একেবারে বন্ধ। কোনো সাপোর্ট পাচ্ছি না যে এটা চালাব। বাড়িওয়ালাকেও বলেছিলাম, কিন্তু তিনি কনসিডার করতে নারাজ। তাই বন্ধের সিদ্ধান্তই নিতে হয়েছে।”
২০১৮ সালে ১১০০ বর্গফুট জায়গায় গড়ে তোলা হয়েছিল বইঘর ‘কবিতা ক্যাফে’। তখন ছয়জন কর্মী নিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হত।
নাহিদা আশরাফি বলেন, “করোনাভাইরাস শুরু হওয়ার পর চারজন স্টাফকে ৫০ পারসেন্ট পারিশ্রমিক দিয়ে চলে যেতে বলা হল। বাকি দুজন স্টাফকে নিয়ে চালানো হচ্ছিল। কিন্তু এখন যে অবস্থা, তাতে তো সেটাও সম্ভব হচ্ছে না।”
ছবি: ফোইসবুক থেকে
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে অর্থাভাবে চলতি সপ্তাহেই বন্ধ হয়ে গেছে কাঁটাবনের আরেক বইঘর ‘দীপনপুর’।
