দুবাই থেকে ফিরলেন ১৬০ বাংলাদেশি
কোভিড-১৯ মহামারীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি ফিরেছেন।
ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট তাদের নিয়ে সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে কোম্পানির মুখপাত্র কামরুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুবাই থেকে আসা ১৬০ জন যাত্রীর মধ্যে একজন শিশুও আছে।
কোভিড-১৯ সঙ্কটে দুবাইয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
