২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য সেবা সচিবের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 07:47 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রাষ্ট্রপতি  এক শোকবার্তায় কামরুন নাহারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ সকংক্রমণ নিয়ে শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুন নাহার। 

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর বাসাতেই ছিলেন কামরুন নাহার। অবস্থার অবনতি হলে ১০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুরনো খবর:

কোভিড-১৯: স্বাস্থ্য সেবা সচিবের স্ত্রীর মৃত্যু