কোভিড-১৯: স্বাস্থ্য সেবা সচিবের স্ত্রীর মৃত্যু
কোভিড-১৯ সংক্রমণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর বাসাতেই ছিলেন কামরুন নাহার। অবস্থার অবনতি হলে ১০ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
“তিনি সিএমএইচের আইসিইউতে ভর্তি ছিলেন। এর আগে তিনি বাসায়ই ছিলেন। উনার হালকা জ্বর হয়েছিল। জ্বর কমে না দেখে পরীক্ষা করে দেখেন যে, ফুসফুসে সংক্রমণ হয়ে গেছে। সেদিনই উনাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই মারা গেলেন উনি।”
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগে বদলি হয়ে এসেছেন আবদুল মান্নান।
