২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যসেবা সচিবের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 01:52 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

Image
সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সঙ্গে স্ত্রী কামরুন নাহার, ফাইল ছবি।

সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সঙ্গে স্ত্রী কামরুন নাহার, ফাইল ছবি।

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার পর মৃত্যু হয় কামরুন নাহারের।

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন জানান, কোভিড-১৯ আক্রান্ত কামরুন নাহারকে গত ১০ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে সেখানেই তিনি মারা যান।

পুরনো খবর:

কোভিড-১৯: স্বাস্থ্য সেবা সচিবের স্ত্রীর মৃত্যু