২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সি-ফরটির দুই অঞ্চলের ভাইস চেয়ার হলেন মেয়র আতিক

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের ৪০টি মেগা সিটির মেয়রদের নিয়ে গঠিত সংগঠন সি-ফোরটির স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 09:16 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

সি-ফোরটির চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি বুধবার এক ই-মেইলে এ খবর দেন বলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছর ৯-১২ সেপ্টেম্বর ডেনমার্কে সি-ফোরটি সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন। সে সম্মেলনে বিভিন্ন শহর থেকে যোগ দেওয়া মেয়ররা নিজ-নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পরিকল্পনা ও প্রস্তুতিগুলো তুলে ধরেন।

সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, দানবীর, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ু কর্মীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

সি-ফোরটি বিশ্বব্যাপী মেগা সিটিগুলোর একটি নেটওয়ার্ক, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়ে অর্থবহ, পরিমাপযোগ্য এবং টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য শহরগুলোকে সহযোগিতা করে থাকে এই নেটওয়ার্ক।