২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে আরেক আনসার সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় কর্মরত এক আনসার সদস্য মারা গেছেন; এনিয়ে এই বাহিনীতে কোভিড-১৯ রোগে মোট দুজন মারা গেলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 10:06 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

অঙ্গীভূত আনসার সদস্য আব্দুস সোবাহান (৪৬) সোমবার বেলা ১১টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান বলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানিয়েছেন।

Image
অঙ্গীভূত আনসার সদস্য আব্দুস সোবাহান

অঙ্গীভূত আনসার সদস্য আব্দুস সোবাহান

তিনি বলেন, গত ২২ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুস সোবাহান। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাইহাট গ্রামে।

এ নিয়ে আনসারের দুই সদস্য করোনাভাইরাসে মারা গেলেন। গত ১১মে আব্দুল মজিদ নামে অঙ্গীভূত একজন আনসার সদস্য মারা গিয়েছিলেন।

রেবিন জানান, সোমবার পর্যন্ত দুজন উপপরিচালকসহ ৪১৮ জন আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২৪২ জন। 

আক্রান্ত আনসার সদস্যদের অধিকাংশই ঢাকায় কর্মরত।