২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি হারালেন ডিএসসিসির আরেক কর্মকর্তা

চারদিনের মাথায়  দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব শাখার আরেক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2020, 09:00 PM

Updated : 18 Aug 2022, 03:03 PM

আতাহার আলী খান নামের ওই কর্মকর্তা রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এ কর্মরত ছিলেন। চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সময় তিনি নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত ছিলেন।

বুধবার তাকে চাকরি থেকে অপসারণ করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসির এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরী বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪(২) অনুযায়ী জনস্বার্থে এবং ডিএসসিসির স্বার্থে আতাহার আলী খানকে চাকুরি থেকে অপসারণ করা হলো।”

এর আগে শেখ ফজলে নূর তাপস গত ১৬ মে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পরদিনই করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে বরখাস্ত করেন।

অতিরিক্ত রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী প্রধান রাজস্ব কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

পুরনো খবর:

দায়িত্ব নিয়েই ডিএসসিসির দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন তাপস