করোনাভাইরাসে ঢাকায় যুবলীগ নেতার মৃত্যু
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ আক্রান্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ড সভাপতি সায়েম খন্দকার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোববার দুপুরে তিনি মারা যান বলে দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানিয়েছেন।
“রোববার দুপুর ১২টায় সায়েম মারা যায়।”
সায়েমের স্ত্রী ও দুই মেয়েকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
