২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ভারত থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

কোভিড-১৯ মহামারীর মধ্যে ভারতে আটকে পড়া আরও ১৪৪ জন বাংলাদেশি ঢাকা ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 09:14 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় ব্যাঙ্গালুরু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে পৌঁছান বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।

তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ থেকে বিশেষ ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশি ফিরে এসেছেন।