২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের অর্থ সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে আয়-উপার্জন হারিয়ে   বিপাকে পড়া দরিদ্রদের খাদ্য সহযোগিতার পাশাপাশি ঈদ সামনে রেখে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 05:58 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

বুধবার নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দেওয়া শুরু করেছেন তিনি।

অস্বচ্ছল মানুষের কাছে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণের জন্য প্রথমে ২৪ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ওই ওয়ার্ডের ৩৩৩টি অসচ্ছল পরিবারকে তিন হাজার টাকা করে বিতরণের জন্য এই অর্থ দেওয়া হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেন।