২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আনিসুজ্জামানকে নেওয়া হল সিএমএইচে

প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 05:01 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

শনিবার বেলা আড়াইটার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয় বলে আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানিয়েছেন।

গুরুতর অসুস্থতা নিয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আনিসুজ্জামান।

৮৩ বছর বয়সী এই অধ্যাপকের হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ও প্রস্টেটের সমস্যা রয়েছে। এরমধ্যে আনিসুজ্জামানের রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল বলে আনন্দ জানিয়েছেন।

বাবার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আনন্দ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্বার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে তার অবস্থার খুব একটা উন্নতি হয়নি।”

খ্যাতিমান বাংলার অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।