২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গত পাঁচ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে দুর্দশায় পড়া পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 07:26 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

বুধবার থেকে নিজের নির্বাচনী আসন ঢাকা-১২ এর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলানগর ও হাতিরঝিল এলাকায় বসবাসরত এসব পরিবারের মাঝে তার এই ‘শুভেচ্ছা উপহার’ বিতরণ শুরু হয়েছে।

তার খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও সেমাই।

স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, বুধবার থেকে বাড়ি বাড়ি গিয়ে পাঁচ হাজারেরও বেশি পরিবারকে এই ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।

এর আগেও করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।