ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’
রাজধানীতে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের এক কনস্টবল ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে খিলগাঁও থানা।
তোফাজ্জল হোসেন নামের ৩৯ বছর বয়সী ওই কনস্টেবল পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
প্রতিকী ছবি
“সোমবার সকাল পৌনে ৯টার দিকে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন তোফাজ্জাল। সেখানেই তার মৃত্যু হয়।”
তার আত্মহত্যার কারণ জানতে চাইলে ওসি বলেন, “স্ত্রী দাবি করেছেন, গত ২৮ এপ্রিল তোফাজ্জল করোনাভাইরাস পরীক্ষা করান। পরদিন ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তারপরও তিনি হতাশা আর টেনশনে ভুগছিলেন।”
স্ত্রীর এই বক্তব্য পুলিশ তদন্ত করে দেখবে জানিয়ে ওসি বলেন, “তখন বোঝা যাবে তার আত্মহত্যার পথ বেছে নেওয়ার কারণ আসলে কী।”
