২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ২২১ জনকে নিয়ে এল বিমান

কোভিড-১৯ সঙ্কটে ভারতে আটকে পড়া আরও ২২১ জনকে দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 05:21 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

এর মধ্যে ৫৯ জনকে আনা হয়েছে কলকাতা থেকে। বাকি ৬২ জন ফিরেছেন মুম্বাই থেকে।

কলকাতা থেকে বিমানের বিশেষ ফ্লাইটটি রোববার বেলা ৩টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায় বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

এরপর সন্ধ্যায় মুম্বাই থেকে বিমানের অন্য ফ্লাইটটি আসে বলে জানান তিনি।

নতুন করোনাভাইরাস মহামারীতে ভারতে লকডাউন চলছে। এর ফলে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনাভাইরাস সঙ্কটে বিশ্বে যাত্রীবাহী বিমান চলাচল এখন সীমিত। বাংলাদেশের সঙ্গে এখন শুধু শুধু চীনের নিয়মিত ফ্লাইট চলছে।