২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আটকে পড়া ৫১ জনকে আনা হল দেশে

করোনাভাইরাস মহামারীতে জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 01:14 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানিয়েছেন, বিমানের বিশেষ একটি ফ্লাইট মঙ্গলবার রাতে জাপান থেকে ৫১ বাংলাদেশিকে নিয়ে আসে।

এদিকে গত দুই দিনে কুয়েত থেকে ২৪৭ জন বাংলাদেশি জাজিরা এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন।

ভারতে আটকে পড়া ৮ শতাধিক বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে শতাধিক বাংলাদেশি ঢাকা ফেরেন।

করোনাভাইরাস সঙ্কটের কারণে বর্তমানে চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত বিমান চলাচল বন্ধ রয়েছে।