২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ সেল

ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাণঘাতী এ জ্বরবাহী এইডিস মশার আবাসস্থল বিনষ্টের কার্যক্রম তদারকিতে উপসচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 05:42 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

এই সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে রোববার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, “গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ এবং সংস্থার সাথে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

“সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু মশকের আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গতবছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।”

এই কার্যক্রমে সার্বিক সমন্বয় করতে সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপসচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকার সফটকপি আগামী তিন কার্যদিবসের মধ্যে depu2@mopa.gov.bd ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।