২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের নাগরিকদের ফেরাতে আরও পাঁচ ফ্লাইট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে থাকা নাগরিকদের ফেরাতে নতুন করে আরও পাঁচটি ফ্লাইটের ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 02:43 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

২৯ এপ্রিল থেকে ক্রমান্বয়ে এসব চার্টার্ড ফ্লাইট বাংলাদেশ থেকে নাগরিকদের নিয়ে ছেড়ে যাবে বলে রোববার এক ভিডিও বার্তায় জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

নতুন পাঁচ ফ্লাইটের প্রথমটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে ২৯ এপ্রিল। এরপর ১, ৩, ৫ এবং ৭ মে যাবে বাকী চার ফ্লাইট।

এর আগে নাগরিকদের ফেরাতে যে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিল, তার তিনটিতে মোট ৬৩৯ জন ঢাকা ছেড়ে গেছেন। রোববার বিকালে যাবে চতুর্থ ফ্লাইটটি।