২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক মঈনের মৃত্যু নিয়ে ফেইসবুকে ‘উসকানিতে’ একজন গ্রেপ্তার

চিকিৎসক মঈন উদ্দিন আহমদের করোনাভাইরাসে মৃত্যু নিয়ে ফেইসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 11:40 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বুধবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে রিয়াজুল আবির (৩১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনাভাইরাসে মৃত্যুবরণ করার পর তাকে জড়িয়ে এবং চিকিৎসক সমাজকে উস্কে দিতে সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য আসে।

এর সূত্র ধরে সিআইডির সাইবার ইউনিট এ নিয়ে কাজ শুরু করে একাধিক ব্যক্তির আইডি শনাক্ত করে। তাদের গ্রেপ্তার অভিযানে নেমে সিআইডি টিম গত ২২ এপ্রিল বরিশাল থেকে এইচ এম রিয়াজ নামে একজনকে গ্রেপ্তার করে। তারই ধারাবাহিকতায় আবিরকে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।