২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচটি হাসপাতালকে পিপিই দিল নৌবাহিনী

নৌবাহিনীর পক্ষ থেকে পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস ও বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 07:14 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

রোববার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতালসহ পাঁচটি হাসপাতালে এসব সামগ্রী হস্তান্তর করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।

এসব হাসপাতালে ১ হাজার ৪০০ পিপিই, ৫ হাজার ৬০০ মাস্ক, ৪ হাজার ৩০০ সেট গ্লাভস, ৭০০ পিস বিশেষ নিরাপত্তা চশমাসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনী দেশব্যাপী সংক্রমিত করোনাভাইরাস মোকাবেলায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনায় দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্র্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ পরিচালনা করছে এবং গরিব ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে।