২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরক্ষা উপকরণ মজুদ: ঢাকায় গ্রেপ্তার চারজন রিমান্ডে

করোনাভাইরাস শনাক্তের কিট এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ অবৈধভাবে মজুদের  অভিযোগে গ্রেপ্তার চারজনকে একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 06:33 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এ সময় তাদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিন চান একজন আইনজীবী।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলা মোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি করপোরেশনে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে ২৭৫টি করোনাভাইরাস টেস্ট কিট, নয় হাজার ৫০টি সাধারণ মাস্ক, ১০০টি এন-৯৫ মাস্ক, ১৯৮টি পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০টি ক্যাপ, ১৪৪০টি সু-কভার জব্দ করা হয়।