২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 01:39 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সকালে সাভার সেনানিবাস থেকে জাজিরায় যাওয়ার পথে সেনাবাহিনী কনভয়ের ওই ৩ টনের ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।

“সোহরাওয়ার্দী হাসপতালের কাছে উল্টো পথে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।”

দুর্ঘটনায় প্রিন্স নামের একজন সৈনিক ঘটনাস্থলেই মারা যান। ওই ট্রাকে ২১ জন সেনাসদস্য ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন বলে জানিয়েছে আইএসপিআর।

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে ২৫ মার্চ থেকে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। প্রতিদিন প্রায় পাঁচ হাজার সেনা সদস্য মাঠ পর্যায়ে কাজ করছেন।