৮ মেডিকেলে পিপিই দিল জিয়া ফাউন্ডেশন
রাজধানীর ৮টি বেসরকারি মেডিকেল কলেজ ও ২টি ডেন্টাল কলেজে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধায়নে বুধবার এ্সব পিপিই দেওয়া হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতালগুলো হচ্ছে- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, আপডেট ডেন্টাল কলেজ হাসপাতাল ও এমএইচ শমরিতা ডেন্টাল কলেজ হাসপাতাল।
এ্মএইচ শমরিতা মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতালে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আদ-দ্বীন ও কমিউনিটি মেডিকেল কলেজে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উত্তরা আধুনিক মেডিকেল কলেজে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আপডেট ডেন্টাল কলেজে যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তাদের কাছে চিকিৎসকদের পিপিই‘র বাক্স প্রদান করেন।
এসব অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সেলিম, সহসভাপতি ডা. মুস্তাক রহিম স্বপন, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. পারভেজ রেজা কাকন, ডা. খালেকুজ্জামান দীপু ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনে চিকিতসকদের জন্য পিপিই প্রদানের পাশাপাশি রাজধানীর বস্তি ও প্রান্তিকজনগোষ্ঠি এলাকায় জীবাণুনাশক ছিটানো এবং বিভিন্ন স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপনের কর্মসূচি করছে। এছাড়া সংগঠনটি করোনা সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য ২৪ ঘন্টার মোবাইল হটলাইন চালু করেছে।
