ঢাকায় ভিওআইপি সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর পল্লবী ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে চার হাজারেরও বেশি মোবাইল সিম এবং বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার প্রথম প্রহরে রাত সোয়া ১টার দিকে র্যাবের একটি দল রাজধানীর পল্লবী ও কাফরুল থানা এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালায়। এসব বাড়ি থেকে অবৈধ ভিওআইপি মেশিন ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন পোর্টের এন্টেনাযুক্ত ১৬টি সিম বক্স, বিভিন্ন মোবাইল অপারেটরের ৪ হাজার ৩০টি সিম কার্ড, ১৫টি রাউটার, দুটি ল্যাপটপ, মনিটর, পেনড্রাইভ, মোবাইল এবং অবৈধ ভিওআইপির হিসাব সম্বলিত একাধিক খাতা উদ্ধার করা হয়।
“তারা দীর্ঘদিন যাবৎ রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে নিষিদ্ধ ভিওআইপি ব্যবসা করে আসছিল।”
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
