করোনাভাইরাস: বাংলাদেশে ২৫ কোটি টাকার সুইস সহায়তা
নভেল করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড ২৮ লাখ সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকার সহায়তা দেবে।
এতে বলা হয়, কোভিড-১৯ ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলির সঙ্গে মূল্যায়ন করছে।”
এই সহায়তা ছাড়াও কোভিড-১৯ প্রতিরোধের বৈশ্বিক লড়াইয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের আবেদনে সুইজারল্যান্ড ১ কোটি ৪৪ লাখ সুইস ফ্রাঙ্ক বা ১২৬ কোটি টাকা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
