পুলিশকে সুরক্ষা উপকরণ দিল বিসিএসআইআর
নভেল করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
বিসিএসআইআরের ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল মেজারমেন্টস (ডিআরআইসিএম) এই সামগ্রীগুলো দিয়েছে।
বিসিএসআইআরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাঃ সফিকুল ইসলামের হাতে স্যানিটাইজার, হ্যান্ডরাব এবং ডিজইনফ্যাকটেন্ট উপহার হিসেবে তুলে দেন।
এ সময়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
