২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬-৩৭ বিসিএস: নিয়োগপ্রাপ্তদের যোগদান পেছাল

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ৪ এপ্রিল পর্যন্ত সরকার ছুটি ঘোষণা করায় দুই বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ পাল্টে দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2020, 02:02 PM

Updated : 18 Aug 2022, 02:45 PM

৩৬ ও ৩৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ এপ্রিল যোগ দেওয়ার কথা থাকলেও ওই দিন সরকারি ছুটি থাকায় তাদের আগামী ৬ এপ্রিলে যোগ দিতে বলা হয়েছে।

Image
পিএসসি ভবন

পিএসসি ভবন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুই বিসিএসের নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ বদলে দেওয়া হয়।

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতেছে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালতে।

পুরনো খবর:

সব অফিস-আদালতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি