সৌদি থেকে ফিরলেন আরও ৪০৬ জন
বিশ্বজুড়ে নভেল করোনাভাইসরাসের প্রাদুর্ভাবের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে দেশে এসেছেন আরও ৪০৬ জন প্রবাসী।
সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ইমিগ্রেশনে তাদের শারীরিক পরীক্ষা চলছে।
“আমাদের দুটি দল তাদের পরীক্ষা-নিরীক্ষা করছে। তাদের কারও মধ্যে যদি উপসর্গ দেখা যায় তাহলে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে।
“কোনো লক্ষণ না থাকলে হোম কোয়ারেন্টিনের পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।”
হোম কোয়ারেন্টিন না মানায় চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে সাজা দিচ্ছেন ইউএনও, সৌদি আরব থেকে আসা এই লোকগুলোকেও পাঠানো হচ্ছে হোম কোয়ারেন্টিনে।
এখন পর্যন্ত বাংলাদেশে ১৭ জনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে আইইডিসিআর। এ রোগে মৃত্যু হয়েছে একজনের।
আক্রান্তদের বেশিরভাগই বিদেশফেরত, বাকিরা তাদের সংস্পর্শে এসেছিলেন।
