সারা দেশের সব বার বন্ধ রাখার নির্দেশ
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে সব হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবের বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে কারণীয় সম্পর্কে জানানো হবে।
বৃহস্পতিবার থেকেই এই নির্দেশনা কার্যকর হবে বলে জানান তিনি।
