ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার টি টোয়েন্টি ম্যাচ জয় দিয়ে শেষ করার পর এই অভিনন্দন বার্তা পাঠান তিনি।
একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে অনায়াসে হারায় বাংলাদেশ।
