২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির পদমর্যাদায় বিটিআরসির চেয়ারম্যান জহুরুল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হককে হাই কোর্ট বিভাগের বিচারপতির পদমর্যাদা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 06:44 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

এছাড়া বর্তমান কমিশনের ভাইস চেয়ারম্যানকে সচিব এবং অন্য কমিশনারদের সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদা দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে বিটিআরসির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমিশনার হিসেবে চুক্তিতে নিয়োজিতদের এই পদমর্যাদা দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদকাল পর্যন্ত এসব পদমর্যাদা বহাল থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমিশনারদের চুক্তির মেয়াদকাল পর্যন্ত যথাক্রমে হাই কোর্ট বিভাগের বিচারপতি, সরকারের সচিব এবং সরকারের অতিরিক্ত সচিবদের পদমর্যাদা দেওয়া হল’।

বিটিআরসির চেয়ারম্যান এতদিন সরকারের সচিব, ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব এবং কমিশনাররা যুগ্ম-সচিবের পদমর্যাদা পেয়ে আসছিলেন।

বর্তমানে জহরুল হক বিটিআরসির চেয়ারম্যান এবং সুব্রত রায় মিত্র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন। আর মো. আমিনুল হাসান ও মো. মহিউদ্দিন আহমেদ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনারের একটি পদ খালি রয়েছে।