২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় জুতার গুদামে অগ্নিকাণ্ড

রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাটের একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 12:47 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে চাম্পাতলী লেনে আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরু গলির ভেতরে একটি ভবনের দ্বিতীয় তলায় জুতার গুদামে আগুন লাগে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৩ নম্বর চাম্পাতলী লেনের নিচতলায় ‘অবনী সু স্টোরের’ দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। নিচ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।

নিজস্ব ভবনে ওই জুতার গুদাম ও দোকানের মালিক স্বপন। ওই বাড়ির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় তাদের পারিবারিক আবাস বলে জানান তার ভগ্নিপতি শেখ ইউনূস।

এলাকাবাসীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস চলে আসায় আগুনের শিখা উপর দিকে উঠেনি। তাই হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।