২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন

রংপুরের মিঠাপুকুর উপজেলার ‘শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের’ নাম বদলেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 10:50 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্যদ, শিক্ষক ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়’ রাখা হয়েছে বলে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্যদ, শিক্ষক ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলে মতামত নেন।

“তারা বিদ্যালয়ের নাম পরিবর্তনের মতামত দেন। বোর্ড চেয়ারম্যানও তাতে একমত পোষণ করে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণের বিষয়ে সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন দেন। ওই সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়েছে।”