২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্পাহানী বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম রহমানের মৃত্যু

ঢাকার ইস্পাহানী বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম রহমান সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 05:27 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

শনিবার বিকাল ৫টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের ঘনিষ্ঠজনরা জানান।

শামীম রহমানের বয়স হয়েছিল ৭৭ বছর। তার স্বামী সি এম রহমান এক সময় জীবন বীমা করপোরেশনের এমডি ছিলেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ তার ফুপাতো ভাই।

কিশোরগঞ্জের অষ্টগ্রামের সৈয়দ জালালউদ্দিন হোসেন সেকান্দার ও আয়েশা সেকান্দারের বড় মেয়ে শামীম রহমান ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেন। পরে ইস্পাহানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন দীর্ঘদিন। 

ছেলে সায়েদুর রহমান নাদীম, মেয়ে জিসান রহমান জাফরীন এবং চারজন নাতি-নাতনি রেখে গেছেন শামীম রহমান। 

সোমবার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের ঘনিষ্ঠজনরা জানান।