২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কামরাঙ্গীরচরে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষিত

ঢাকার কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 03:39 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আট বছর বয়সী প্রতিবন্ধী শিশু একটি টিনশেড ঘরে ছোট ভাই-বোন, মা-বাবার সঙ্গে থাকেন।

শিশুটির মা লালবাগ পিঠা বিক্রি করেন।

শুক্রবার রাতে কোন এক সময় বের হয়ে যায় শিশুটি।খোঁজাখুঁজি করার পর বাসায় অদূরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

তবে বিকাল নাগাদ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।