২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহত দুই মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত দুই মুক্তিযোদ্ধাকে মোটরচালিত আধুনিক হুইলচেয়ার উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 03:58 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

দুই মুক্তিযোদ্ধার মধ্যে কালীপদ দাস একাত্তরে আট নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন। আর লিবিও কির্তনীয়া যুদ্ধ করেন ৯ নম্বর সেক্টরে।  

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, বৃহস্পতিবার দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধাকে এই উপহার দেন সরকারপ্রধান।