প্রতিমন্ত্রী ইন্দিরার নামে ফেইসবুক চালালে ব্যবস্থা
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কোনো ফেইসবুক অ্যাকাউন্ট, পেইজ বা গ্রুপ নেই জানিয়ে এ বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়।
মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর পরিবারের কোনো সদস্য বা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নামে কোনো ফেইসবুক অ্যাকাউন্ট পরিচালনা করা হয় না।
এদিকে ফেইসবুকে সার্চ দিয়ে দেখা যায় প্রতিমন্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট ও পেইজ রয়েছে।
