২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফপি মহাপরিচালকের দায়িত্বে কিবরিয়া

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক স ম গোলাম কিবরিয়াকে এই অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 06:42 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

প্রশাসনিক কাজের স্বার্থে কিবরিয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কিবরিয়া এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠানটির প্রশাসন ও প্রকাশনা বিভাগের পরিচালক কিবরিয়াকে ওই দায়িত্বে দেওয়া হল।