ঢাকা আর্ট সামিটে রাদওয়ান মুজিব
ঢাকা আর্ট সামিটে উপস্থিত হয়ে প্রদর্শনী ঘুরে দেখলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
রোববার দুপুরে তিনি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত আর্ট সামিটের বিভিন্ন প্রদর্শনী ও চিত্রকর্ম দেখেন বলে সিআরআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো এই প্রদর্শনী সম্পর্কে সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, “মুজিব বর্ষ উপলক্ষে এবার আর্ট সামিটের আয়োজকেরা আলাদা করে এই প্রদর্শনীর জন্য ইচ্ছা প্রকাশ করেন।
২০১২ সাল থেকে প্রতিবছর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘ঢাকা আর্ট সামিট’ আয়োজন করা হচ্ছে। দক্ষিণ এশীয় শিল্পকর্ম ও চিত্রকলার প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন এটি।
