বইমেলায় বিপিএল’র বই ২৫% ছাড়ে
অমর একুশে গ্রন্থমেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) থেকে প্রকাশিত সব ধরনের বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। বিকাশের মাধ্যমে দাম পরিশোধ করলে এর সঙ্গে আরও ১০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা।
বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় এবার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে বিপিএল’র স্টলে (স্টল নম্বর ৫৮৯) ছাড়মূল্যে এসব বই পাচ্ছেন।
বইমেলায় পঞ্চম দিন পর্যন্ত বিপিএল শিশু-কিশোরদের জন্য পাঁচটি নতুন বই এনেছে।
“আরও নতুন বই কয়েকদিনের মধ্যে আসবে,” বলেছেন বিপিএল’র বিক্রয় প্রতিনিধি সৈয়দা নুরুন নাজিয়া।
বিপিএল প্রকাশিত এসব নতুন বই ছাড়াও আগে প্রকাশিত সব বই স্টলে পাওয়া যাচ্ছে।
নাজিয়া বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবগুলো বইয়ে নির্ধারিত মূল্যের উপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও কেউ যদি বিকাশে পেমেন্ট করে তাহলে বিকাশ থেকে আরও ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।”
এগুলোর প্রত্যেকটির নির্ধারিত মূল্য ১৭০ টাকা। এই নির্ধারিত মূল্যের উপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়াও ফারজানা তান্নী রচিত ‘টিকুর আবিষ্কার’, তন্ময় ইমরান রচিত উপন্যাস ‘জোনাক স্নানে জয়তী’, আলী নাঈম রচিত ‘বিজ্ঞানসাধক দুই বন্ধু’, আনন্দময়ী মজুমদারের ‘মা-বেলার ডায়েরি’, হাসান মাহমুদ রচিত ‘অতঃপর শারিয়া কী বলে’, আনিসুজ্জামানের সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা (সংশোধিত পুনর্মুদ্রণ) বইগুলো কিছুদিনের মধ্যে স্টলে আসবে বলে জানান নাজিয়া।
পাঠকরা বিপিএল প্রকাশিত বইগুলোর তালিকা (ক্যাটালগ) ও মূল্য http://bpl.bdnews24.com/ এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন।
বিপিএলে পাঠক-দর্শকদের আগ্রহের কথা জানিয়ে নাজিয়া বলেন, “পাঠকরা নতুন বই খোঁজার পাশাপাশি আগের বছরের জনপ্রিয় বইগুলোও খুঁজছেন, কেউ কেউ কিনছেন। তবে মেলা সবে শুরু হওয়ায় এখনো বইপ্রেমীদের ভিড় সেভাবে শুরু হয়নি। আশা করি ছুটির দিন থেকে ভিড় বাড়বে এবং বিক্রিও বাড়বে।”
বিপিএল স্টলে বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সাথে বই নেড়েচেড়ে দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিপিএল থেকে আগের বছর প্রকাশিত ক্রিকেটার মাশরাফিকে নিয়ে কথায়-আড্ডায় মাশরাফি বইটি দেখতে আসছি। কারণ আমি আগে থেকেই জানতাম এই বইটি বিপিএল থেকে প্রকাশিত হয়েছে। আগের বছর নেওয়া হয়নি। তবে এবছর আজকে না নিলেও মেলার শেষের দিকে এসে নিয়ে যাব।”
২০১৫ সালে আত্মপ্রকাশের পর ইতোমধ্যে অর্ধ শতাধিক বই প্রকাশ করেছে বিপিএল।
