২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষমারা থেকে মানুষগড়া হল নীলফামারী প্রাথমিক বিদ্যালয়

নীলফামারীর সদর উপজেলার মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 11:50 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার ওই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আদেশ জারি করেছে।

গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওই বিদ্যালয়ের নাম নিয়ে স্থানীয়দের মধ্যে নানান ধরনের আলোচনা সমালোচনা ছিল। স্থানীয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয় বিষয়টি অবহিত হওয়ার পর নাম পরিবর্তন করে দেওয়া হয়।

এর আগে গত ১৯ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনহঞ্জ উপজেলার ‘ছেছড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম বদলে ‘শহীদ স্মৃতি সরকারি প্রা্রথমিক বিদ্যালয়’ করে দিয়েছে মন্ত্রণালয়।

গত ২ ফেব্রুয়ারি হবিগঞ্জের সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে যাদবপুর ওয়াদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়।

এছাড়া গত ৮ জানুয়ারি চাঁদপুরের সদর উপজেলার মধ্য আশিকাটি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ আশিকাটি শহীদ মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।