২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরলেন মিশুক

ব্রিটিশ পার্লামেন্ট হাউজে ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরলেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ব্যবস্থা ‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 07:35 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

ছাড়া ডিজিটাল বাংলাদেশের সহযোগী হিসেবে ‘নগদ’র বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার লন্ডনের পার্লামেন্ট হাউজের একটি সুইটে ‘ইনভেস্ট ইন ডিজিটাল বাংলাদেশ, ফ্রম ফিনটেক টু হাই-টেক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানভীর। এর আয়োজক ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

তানভীর মিশুক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে ৫৯টি নিবন্ধিত ব্যাংক থাকার পরও ৫৩ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে। যেখানে ৯৮ শতাংশ মানুষের হাতে মোবাইল থাকার পরও মানুষ আর্থিক অন্তর্ভুক্তিতে আসতে পারছে না, সেখানে ‘নগদ’ তার যাত্রা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ১ কোটি ২২ লাখের বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সক্ষম হয়েছে।

সরকারের আর্থিক সহায়তা, ভাতা ও উপবৃত্তির মতো সেবাগুলো মানুষের কাছে সহজে পৌঁছে দিতে নগদ কাজ করছে বলে জানান তানভীর মিশুক।

তিনি বলেন, “সরকারের আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে যাবে, যার মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল একটি সমাজ গঠন করা সম্ভব হবে।”

পাশাপাশি গ্রিন ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস তৈরির ক্ষেত্রে নগদ’র দেখানো ডিজিটাল কেওয়াইসি পদ্ধতি ও নারী উদ্যোক্তা তৈরির বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । 

হোমপে’র প্রধান নির্বাহী কর্মকর্তা রুবেল এহসানের সঞ্চালনায় এই আলোচনা অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকি, স্ক্রিলয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুপিন্দর সিং ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক লুতফি সিদ্দিক আলোচক ছিলেন।