রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্টের প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল।
সোমবার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের বলেন, “প্রতিনিধি দল এসময় তাদের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন।”
রাষ্ট্রপতি এসময় দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি এসময় সোসাইটির সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবহিদিতা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিনিধি দল জানায়, বিভিন্ন দাতাসংস্থার প্রায় ২০০ কোটি টাকা অনুদানে রেড ক্রিসেন্ট সোসাইটি রোহিঙ্গাদের সহায়তা করছে।
এর আগে সিলেট মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য মোরশেদ আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
