মুগদায় শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, রাস্তা বন্ধ
রাজধানীর মুগদা বিশ্বরোড এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের পর সড়ক অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মেহেদি হাসান পিয়াস জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিবহন শ্রমিকদের একটি পক্ষ লরি, ট্রাক ফেলে রাস্তা অবরোধ করেন।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, “শ্রমিকরা রাস্তা বন্ধ করে রেখেছে। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে উঠিয়ে দিতে চেষ্টা করছি।”
