২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জজ হলেন ৩৩ কর্মকর্তা

তেত্রিশজন অতিরিক্ত জেলা জজ পদোন্নতি পেয়ে জেলা জজ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2020, 05:25 PM

Updated : 18 Aug 2022, 02:21 PM

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এসব কর্মকর্তাকে পদোন্নতির আদেশ সোমবার জারি করেছে আইন ও বিচার বিভাগের বিচার শাখা।

পদোন্নতির পর এদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেতন প্রাপ্তির বিষয়টি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর ১৩ অনুচ্ছেদের আলোকে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে।